চিলাহাটিতে ধর্ষক রনি'র গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চিলাহাটিতে ধর্ষক রনি'র গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

চিলাহাটিতে ধর্ষক রনি’র গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
চিলাহাটিতে ধর্ষক রনি'র গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

 

 

চিলাহাটিতে ধর্ষক রনি’র গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

 

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়নে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে খানকা শরীফ এলাকার পাইকারটারী গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় ধর্ষক রনির গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

 

 

রবিবার ৬ই এপ্রিল সকাল সাড়ে এগারোটার দিকে চিলাহাটি চৌরাস্তা মোড়ে ধর্ষক রনির গ্রেফতার ও ফাঁসির দাবিতে চিলাহাটি যুব সমাজের ডাকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পড়ুন>>শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাংস বিক্রেতা ডাবলু গ্রেফতার

 

ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ই এপ্রিল দুপুরে খানকা শরিফ এলাকার পাইকারটারী গ্রামের রফিকুলের ৭ বছরের শিশু কন্যা ছন্দনাম (এস) (৭)কে তার ভাই হাবিব (৮) গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বস্তা আনতে বলে। এসময় (এস) বাড়ির উদ্দেশ্যে বস্তা আনতে গেলে পথিমধ্যে ওৎ পেতে থাকা পার্শ্ববর্তী বাড়ির ফজলুর রহমানের ছেলে রনি (২৪) বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে টেনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

 

 

সেই সময় (এস) এর আত্ম চিৎকারে তার ভাই হাবিব দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে এসে চিৎকার চেঁচামেচি করলে রনি পালিয়ে যায়। এসময় শিশুটির ভাই হাবিব তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে বাড়ির লোকজন (এস) কে রক্তাক্ত অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো রকম মামলা বা অভিযোগ হয়নি।

 

 

মানববন্ধন শেষে যুব সমাজের নের্তৃবৃন্দরা চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ধর্ষক রনির গ্রেফতারের দাবি জানালে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান যে, আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনরকম অভিযোগ করেনি অভিযোগ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!