চিলাহাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চিলাহাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ

চিলাহাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
চিলাহাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নীলফামারীর চিলাহাটিতে গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৮ ঘন্টার সময় চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজার ০৯ ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের আবু তাহের হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৮.ঘটিকার সময়, সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, সম্পর্ক করে বিয়ে করেছেন আপন ফুপাতো বোন মিশুকে। জানা গেছে বিয়ের ৬ মাস হয়েছে এর মধ্যে ৩ মাস নিহত আনোয়ার হোসেনের বাড়িতে ছিল। নিহত আনোয়ার হোসেন মা,বাবা বউকে মেনে নিচ্ছে না। সে কারণে ছেলের বউ রাগ করে বাবার বাড়িতে যায়।

গত শুক্রবার (১৭ফেব্রুয়ারি) আনোয়ার হোসেনের পরিবার তার শশুর বাড়িতে যান। নিহত আনোয়ার হোসেনের স্ত্রী কয়েক দিন পর পরিক্ষা দিবে। এই অজু হাতে মেয়েকে তার শ্বশুরবাড়ির  পাঠাবে না।স্ত্রীকে

তার শ্বশুরবাড়ি থেকে আনতে না পারার ক্ষোভে আনোয়ার হোসেন আত্মহত্যা করেছেন বলে ধারণা করেছেন এলাকারবাসী।

এই বিষয়ে ভোগডাবুড়ী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম (কালু) বলেন, সম্পর্ক করে বিয়ে করেছেন আপন ফুপাতো বোন মীশুকে, আনোয়ার হোসেনের মা,বাবা তার স্ত্রীকে মেনে নিচ্ছে না। সে কারণে আত্মহত্যা করেছেন আনোয়ার হোসেন এটা আমার ধারণা হচ্ছে এই কথা গুলো এলাকাবাসী জানান ।

এই বিষয়ে ০৯ ওয়ার্ডে ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, আমি সকাল ৯ টায় সময় খবর পাই যে আবু তাহের হোসেনের ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।আমি সাথে সাথে সেখানে চলে আসি , এসে দেখি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আনোয়ার হোসেন। পরে আমি বিষয়টি চেয়ারম্যান জানাই।  এবং ডোমার থানায় ফোন দেই।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন কোন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

আনোয়ার হোসেনের পরিবার বাদী হয়ে থানায় একটা অপমৃত্যুর মামলা করেছেন সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!