ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জার্মানিতে জেন-জির বিক্ষোভ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইয়াবা আত্মসাতের অভিযোগ: সাতকানিয়ায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার টিভিতে আজ যেসব খেলা দেখবেন: ৩১ অক্টোবর ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী-নাগেশ্বরীর চরাঞ্চল ও নদী অববাহিকায় বন‍্যার আশংকা দেশের ছয়টি কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ চলছে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ হকি দল নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব মুখ খুলতে শুরু করেছেন তাহসিফের ‘বন্ধু’ দীপ, প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য

চিলমারীতে হরিজন পল্লিতে এক সপ্তাহ ধরে পানি

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ০৮:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে

চিলমারীতে হরিজন পল্লিতে এক সপ্তাহ ধরে পানি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের চিলমারীতে হরিজন পল্লিতে এক সপ্তাহ ধরে পানিতে তলিয়ে আছে।

সদ্যনির্মিত হরিজন পল্লি এক সপ্তাহে ধরে পানিতে তলিয়ে আছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদে পানি বেড়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন হরিজন পল্লিতে বসবাসকারী ৩০ পরিবারের দেড় শতাধিক মানুষ।

থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকার বিলের মধ্যে নির্মিত হরিজন পল্লিতে গিয়ে দেখা গেছে, পল্লির চারদিকে পানি থইথই করছে। সড়কপথ না থাকায় কোমর সমান পানি ডিঙিয়ে বিশুদ্ধ পানি ও খাদ্যের সন্ধানে বের হতে হচ্ছে তাঁদের।

হরিজন পল্লির বাসিন্দাদের অভিযোগ, এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকলেও এখনো সরকারি বা বেসরকারিভাবে কোনো খাদ্যসহায়তা পাননি।

হরিজন পল্লির বাসিন্দা শ্রী মনি লাল বলেন, ‘সামান্য পানিতে তলিয়ে গেছে আমাদের হরিজন পল্লি। সাত দিন ধরে এভাবে পানিবন্দী রয়েছি। আর একটু পানি বাড়লে হরিজন পল্লি ছেড়ে চলে যেতে হবে আমাদের।’

শ্রী রুমা রাণী বলেন, ‘বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি, সব সময় ভয়ে থাকতে হচ্ছে।’

অপর দিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চিলমারীতে ৬টি ইউনিয়নের প্রায় ১৪ হাজার মানুষ পানিবন্দী হয়ে পরেছে। পানিবন্দী এসব মানুষ সুপেয় পানি, শুকনো খাবার ও গো-খাদ্যের সংকটে পড়েছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাফিউল আলম জানান, হরিজন সম্প্রদায়সহ পানিবন্দী মানুষের তালিকা করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে তাঁদের মাঝে খাদ্যে সহায়তা দেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিলমারীতে হরিজন পল্লিতে এক সপ্তাহ ধরে পানি

আপডেট সময় : ০৮:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩