সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ: বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করল র‍্যাব : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ: বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করল র‍্যাব : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে তিন মাস পর ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, দর নির্ধারণ ১২২.৭৫ টাকা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ: বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করল র‍্যাব মক্কা চুক্তি ইরানবিরোধী নয়, বরং যুক্তরাষ্ট্রের দুর্বলতার বহিঃপ্রকাশ: ইরানি রাষ্ট্রদূত আইসিসি র‍্যাঙ্কিং: মুশফিকের উন্নতি ও শান্তর অবনতি, টি-টোয়েন্টিতে ব্রেভিসের চমক গ্রীষ্মকালীন দলবদলে প্রিমিয়ার লিগের রেকর্ড খরচ, এনজো ফার্নান্দেজের ব্রিটিশ রেকর্ড ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নিউ জার্সির স্কুলে শিক্ষিকার অভিযোগে জড়িত ব্যক্তি: ১২ বছরের কারাদণ্ড ঘোষণা মেঘনা পেট্রোলিয়ামে ১৫ পদে নিয়োগ: আবেদন শুরু ১ সেপ্টেম্বর কাতারের আল খোরে মরিয়ম বিনতে মোহাম্মদের স্মরণে চালু হলো ফ্রি কোরআন হিফজ কেন্দ্র

সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ: বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করল র‍্যাব

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ: বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করল র‍্যাব

 

সুন্দরবনকে দস্যুমুক্ত করার লক্ষ্যে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পাঁচটি জলদস্যু বাহিনীর ৫৯ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। গত ৩১ আগস্ট তারা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ১৬ জন, ‘আনারুল’ বাহিনীর ১৩ জন, ‘আফজাল ওরফে দুলাভাই’ বাহিনীর ১৫ জন, ‘আফতাব’ বাহিনীর আটজন এবং ‘মিজান’ বাহিনীর সাতজন সদস্য রয়েছেন।

বুধবার সকালে র‍্যাব-৬-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে ‘অপারেশন রি-স্টোর পিস ইন সুন্দরবন’ নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানের ফলে দস্যুরা অপরাধমূলক জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করে।

পড়ুন>>মক্কা চুক্তি ইরানবিরোধী নয়, বরং যুক্তরাষ্ট্রের দুর্বলতার বহিঃপ্রকাশ: ইরানি রাষ্ট্রদূত

আত্মসমর্পণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত তিন দিনে বনের বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ৫৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি শর্টগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান ও একটি পয়েন্ট ২২ বোর রাইফেল রয়েছে। এছাড়া ৫৪১ রাউন্ড তাজা গুলি, ১৪টি খালি কার্তুজ এবং সাতটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, বন্যপ্রাণীর প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। বন উন্মুক্ত হওয়ার ঠিক আগের দিন দস্যুদের এই আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

 

পড়ুন>>আইসিসি র‍্যাঙ্কিং: মুশফিকের উন্নতি ও শান্তর অবনতি, টি-টোয়েন্টিতে ব্রেভিসের চমক

র‍্যাব মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনের পাশাপাশি অপরাধীদের আলোর পথে ফিরিয়ে আনতে মানবিক ভূমিকা পালন করে। যারা এখনো দস্যুতার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, আলোর পথে না ফিরলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!