সুজানগরে ইউএনওর কক্ষে বিএনপির হাতে মারধরের শিকার জামায়াতে ইসলামীর ৪ নেতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুজানগরে ইউএনওর কক্ষে বিএনপির হাতে মারধরের শিকার জামায়াতে ইসলামীর ৪ নেতা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

সুজানগরে ইউএনওর কক্ষে বিএনপির হাতে মারধরের শিকার জামায়াতে ইসলামীর ৪ নেতা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
সুজানগরে ইউএনওর কক্ষে বিএনপির হাতে মারধরের শিকার জামায়াতে ইসলামীর ৪ নেতা

 

 

সুজানগরে ইউএনওর কক্ষে বিএনপির হাতে মারধরের শিকার জামায়াতে ইসলামীর ৪ নেতা

 

পাবনার সুজানগরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সোমবার (৩ মার্চ) বিএনপির কয়েকজন নেতাকর্মীর হাতে মারধরের শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর ৪ নেতা।

মারধরের শিকার হওয়া নেতারা হলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক ই আজম, উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে জামায়াতের ওই ৪ নেতা ইউএনও’র অফিসে যান। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মীও ইউএনও’র কাছে যান। তারা জামায়াত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে বলেন-এরা কেন এখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। একথা বলেই বিএনপি নেতারা ওই জামায়াত নেতাদের মারধর করেন। এতে জামায়াত নেতারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

পড়ুন>> রমজানে আমদানি বাড়লেও উচ্চ মূল্যের চাপে পিষ্ট নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবার

এ ঘটনার পর ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। জামায়াতের উপজেলা আমির কেএম হেসাব উদ্দিনসহ কয়েকশ’ নেতাকর্মী ইউএনও অফিসে ছুটে আসেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুসহ নেতারা ঘটনাস্থলে ছুটে যান।

বিষয়টি নিয়ে ইউএনও’র সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের দরবার চলে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার সত্যতা স্বীকার করে ইউএনও মীর রাশেদুজ্জামান বলেন, বিষয়টি দুঃখজনক। আজম বিশ্বাস বলেন, কোনো সন্ত্রাসী আমাদের দলের হতে পারে না।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফ্ফার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে আমরা সাংগঠনিকভাবে কর্মসূচি দেব।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান আহতরা এলেই মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!