নতুন পে-স্কেল ঘোষণা: সরকারি চাকরিজীবীদের স্বস্তি, অর্থনীতিবিদদের আশঙ্কা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নতুন পে-স্কেল ঘোষণা: সরকারি চাকরিজীবীদের স্বস্তি, অর্থনীতিবিদদের আশঙ্কা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেল বাস্তবায়নে সম্পদবিবরণী প্রকাশের শর্ত জুড়ে দেওয়ার আহ্বান টিআইবির তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ও আহত বহু, পাল্টা জবাব দিল তেহরান নতুন পে-স্কেল ঘোষণা: সরকারি চাকরিজীবীদের স্বস্তি, অর্থনীতিবিদদের আশঙ্কা জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের প্রাণহানি জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানে সামরিক উত্তেজনার জেরে ১১ দেশে মার্কিন সতর্কতা জারি স্বজনপ্রীতি ও অনিয়মের বেড়াজালে বন্দী কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইটভাটায় অবৈধ সার মজুদের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

নতুন পে-স্কেল ঘোষণা: সরকারি চাকরিজীবীদের স্বস্তি, অর্থনীতিবিদদের আশঙ্কা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

নতুন পে-স্কেল ঘোষণা: সরকারি চাকরিজীবীদের স্বস্তি, অর্থনীতিবিদদের আশঙ্কা

 

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করেছে সরকার। দীর্ঘ এক যুগের বেশি সময় বেতন বৃদ্ধি না পাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান অনেকটা কমে গিয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও উভয় দিকের ভারসাম্য রক্ষা করতেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

 

প্রধানমন্ত্রীর তথ্য ও সমপ্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে মানুষের হাতে অর্থ বাড়ায় মূল্যস্ফীতির কিছুটা ঝুঁকি থাকলেও, পে-স্কেল একবারে নয় বরং ধাপে ধাপে বাস্তবায়িত হওয়ায় তা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

পড়ুন>>জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের প্রাণহানি

বিগত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বেতন কাঠামোকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এটি আরও আগে হওয়া দরকার ছিল। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এর ফলে বেসরকারি খাতে বেতন বাড়ানোর চাপ তৈরি হবে।

 

তিনি মনে করেন, মূল্যস্ফীতির চাপ আমলে নিয়ে বেসরকারি খাত ও সংবাদমাধ্যমেও নতুন বেতন কাঠামো প্রয়োজন। এছাড়া সরকারি খাতে অপ্রয়োজনীয় লোকবল কমিয়ে ব্যয় সংকোচনের পরামর্শ দিয়েছেন তিনি।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পড়ুন>>নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিনি বলেন, এর ফলে সরকারের অনুন্নয়ন ব্যয় বাড়বে, যা উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থায়নে কাটছাঁট করতে বাধ্য করবে। অতীতে পে-স্কেল বাস্তবায়নের সময় মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা দেখা গেছে, এবারও সেই ঝুঁকি রয়েছে। তাই সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

 

 

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. ফাহমিদা খাতুন জানান, প্রায় ১০ বছর আগে সরকারি বেতন কাঠামো পরিবর্তন হয়েছিল। এই দীর্ঘ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বহুগুণ বেড়েছে।

 

আরও তিনি বলেন, বেতন বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি কতটা বাড়বে তা নির্ভর করবে অর্থের উৎস, বেতন বৃদ্ধির হার, বাস্তবায়নের গতি এবং মুদ্রা ও রাজস্বনীতির কার্যকর সমন্বয়ের ওপর। তিনি পরামর্শ দেন, বাড়তি বেতন ব্যয়ের অর্থ ব্যাংক ঋণ বা নতুন টাকা ছাপিয়ে না জুগিয়ে কর ফাঁকি রোধ, করের আওতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় সরকারি ব্যয় সংকোচনের মাধ্যমে সংগ্রহ করা উচিত।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. এম কে মুজেরী মনে করেন, সরকারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও বেতন বাড়ানোর দাবি বিবেচনা করা ছাড়া সরকারের সামনে আর কোনো উপায় ছিল না।

তবে এই সিদ্ধান্তের প্রভাব বেসরকারি খাতেও পড়বে। সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, বর্তমানে ব্যবসা-বাণিজ্য শ্লথ এবং নতুন বিনিয়োগের অভাব রয়েছে। ব্যবসা চাঙ্গা না থাকলে বেসরকারি উদ্যোক্তারা বেতন বাড়াতে আগ্রহী হবেন না। তিনি সতর্ক করেন যে, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য যেন স্বাস্থ্য, শিক্ষা বা সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ কমিয়ে না ফেলা হয়।

বাংলাদেশ নিটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বেসরকারি খাতের ওপর বেতন বৃদ্ধির চাপ তৈরি হলেও তা সহ্য করার মতো সক্ষমতা এখন তাদের নেই। গ্যাস-বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হওয়া এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে রপ্তানি কমে যাওয়ায় বেসরকারি খাত এখন কঠিন সময় পার করছে।

 

সামগ্রিকভাবে অর্থনীতিবিদরা মনে করছেন, বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে না ধরলে নতুন পে-স্কেল পণ্য ও সেবার দাম আরও বাড়িয়ে দিতে পারে, যার ফলে নির্দিষ্ট আয়ের সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!