চাঁপাইনবাবগঞ্জ বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৩:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে
১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বিদ্যুৎ, কৃষি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম উর্ধ্বমুখী, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ বেগম খালেদা জিয়ার মুক্তির সহ ১০ দফা আদায়ের লক্ষ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজমহল সিনেমা হলের পাশে রাস্তায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাধান অতিথি,রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, এড.সৈয়দ শাহিন সওকত।
জেলা বিএনপির সসদ্য সচিব, আলহাহাজ্ব রফিকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আহবায়ক ওবায়দুল পাঠান। সভায়, সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. রফিকুল ইসলাম টিপু।
এছাড়াও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আফরোজা হক সূচি। নাচোল থানা বিএনপির আহবায়ক আবু তাহের খোকন শিবগঞ্জ।
উপজেলা বিএনপির আহবায়ক ভারপ্রাপ্ত,মুবিনুর রহমান মিঞা, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব হায়াতউদ্দোলা।
এতে আরো অনেকে বক্তারা বক্তব্যে বলেন বর্তমান সাধারণত মানুষের দৈনিক জীবন যাত্রার যে অবস্থা সৃষ্টি হয়েছে তা সরকার উপলব্ধি করতে পারছে না।
তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণত মানুষের কথা ভুলে রাজনৈতিক অঙ্গণে টিকে থাকার লড়াইয়ে ব্যাস্ত হয়ে পড়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























