চাঁপাইনবাবগঞ্জে ছাগল ও ভেড়ায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাঁপাইনবাবগঞ্জে ছাগল ও ভেড়ায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

চাঁপাইনবাবগঞ্জে ছাগল ও ভেড়ায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন

চাঁপাই নবাবগঞ্জ থেকে সেলিম রেজা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ছাগল ও ভেড়ায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ছাগল ও ভেড়ায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ছাগল ও ভেড়ায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ০১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে সারা দেশের সাথে জেলার ৫ টি উপজেলার সকল ইউনিয়নে একযোগে ছাগল ও ভেড়ায় ভাইরাসজনিত মহামারি পিপিআর রোগের প্রতিরোধে বিনামূল্যে ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।

এই উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ সদরের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডে্র চরমোহনপুর এলাকায় এই কর্মসূচীর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ গোলাম মোস্তফা, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ অথিতি হিসেবে ডাঃ মোঃ কবীর উদ্দিন আহমেদ, ভেটেরিনারি অফিসার, চাঁপাইনবাবগঞ্জ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ সদরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইয়ামিন আলী
২০৩০ সালের মধ্যে দেশকে পিপিআর মুক্ত করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থায়নে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ নিবিড় তত্বাবধায়নে চাঁপাইনবাবগঞ্জ সদরসহ সকল উপজেলায় ০১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত এই কর্মসূচী বাস্তবায়িত হবে।

আশা করা যাচ্ছে এই কর্মসূচীর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৬০০০০, শিবগঞ্জে ২১২০০০, গোমস্তাপুরে ১৩৩০০০ নাচোলে ৭৫০০০এবং ভোলাহাটে ৪০০০০ অর্থাৎ সমগ্র চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬২০০০০ ডোজ পিপিআর রোগের টিকা ছাগল ও ভেড়ায় বিনামূল্য ২য় ডোজ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচকগণ খামারী-জনসাধারণকে এলাকাভিত্তিক ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত হয়ে নিজেদের ছাগল ও ভেড়ায় টিকা গ্রহনের আহ্ববান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!