চাঁদপুরের ৫নং ওয়ার্ডে সরকার মোঃ আলাউদ্দিন নির্বাচিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাঁদপুরের ৫নং ওয়ার্ডে সরকার মোঃ আলাউদ্দিন নির্বাচিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

চাঁদপুরের ৫নং ওয়ার্ডে সরকার মোঃ আলাউদ্দিন নির্বাচিত

মতলবপুর থেকে আরাফাত আল-আমিন
  • প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
চাঁদপুরের ৫নং ওয়ার্ডে সরকার মোঃ আলাউদ্দিন নির্বাচিত

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হল চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২। ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৫নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলার কেন্দ্র ছিল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। মতলব উত্তরে বেশ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উল্লাস ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। মতলব উত্তরের এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হল। নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নিরাপত্তা কর্মীদের বেষ্টনী ছিল। ৫নং ওয়ার্ডে মোট ১৮৪ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ১৮৩ ভোট, বাতিল হয়েছে ১ ভোট। এরমধ্যে ৫নং ওয়ার্ড সদস্য (পরিচালক) পদে ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরকার মোঃ আলাউদ্দিন (তালা প্রতীক)।  পড়ুন সারাদেশের জেলা পরিষদ নির্বাচনের হালচাল

তার নিকটতম প্রার্থী কাজী হাবিবুর রহমান (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৬৫ ভোট, মিনহাজ উদ্দিন খান (হাতী প্রতীক) পেয়েছেন ২৫ ও এএম ঈসা পাটোয়ারী (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২০ ভোট। এছাড়াও মতলব উত্তর, দক্ষিণ, কচুয়া উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে ৫নং ওয়ার্ড কেন্দ্রে তাছলিমা আক্তার আঁখি (ফুটবল) পেয়েছেন ১০৬ ভোট, আছমা আক্তার আঁখি (দোয়াতকলম) পেয়েছেন ৩৮ ভোট, রওনক আরা রত্মা (টেলিফোন) পেয়েছেন ২১ ভোট ও শামসুন্নাহার শান্তা (টেবিল ঘড়ি) পেয়েছেন ৬ ভোট। একই কেন্দ্রে চেয়ারম্যান পদে ওচমাণ গণি পাটোয়ারী (মোবাইল প্রতীক) পেয়েছেন ১০০ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন (আনারস) পেয়েছেন ৮১ ভোট। ফলাফল ঘোষণার পর বিজিত সদস্য প্রার্থী সরকার মোঃ আলাউদ্দিনের কর্মী সমর্থকরা আনন্দ উল্লাস করেন। এবং সরকার মোঃ আলাউদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।



Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!