চর লক্ষা ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মোহাম্মদ মেম্বার করায় উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের সর্বস্তরের জনগন
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা চর লক্ষা ইউনিয়নের ২ নং ওয়ার্ড নূর মোহাম্মদ মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়ার জন্য কর্ণফুলী উপজেলা প্রশাসনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চর লক্ষা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
নূর মোহাম্মদ মেম্বার একজন ভালো মনের মানুষ উনি এলাকার জনগণের হৃদয়ের একটা স্পন্দন, চর লক্ষা দুই নং ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ ওনাকে যে কোন প্রয়োজনে পাশে পেয়েছি আমরা। সাধারণ জনগণ আরও বলেন বিচারে বলেন, রাস্তা উন্নয়নের কাজে বলেন ও পারিবারিক কোন সমস্যা হলে সাথে সাথে ঘটনা স্থানে উপস্থিত হয়ে সমাধান করে দিতেন।
তারা আরও বলেন, এরকম জন প্রতিনিধি আমাদের প্রয়োজন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও বলেন, নূর মোহাম্মদ মেম্বারের মত একজন প্রতিনিধি পেয়ে আমরা গর্বিত। কর্ণফুলী উপজেলা প্রশাসনকে আবারও ধন্যবাদ জানায় সাধারণ সর্বস্তরের জনগণ।
Leave a Reply