
কুড়িগ্রামের চর রাজিবপুর ও রৌমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ ২১ ডিসেম্বর ২০২৩ কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার ভোটকেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ জিলহাস উদ্দিন, রৌমারীর ইউএনও এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাহিদ হাসান খান।
রাজিবপুরের ইউএনও এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর সহকারী রিটার্নিং অফিসার মোঃ তানভীর আহমেদ, রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহহিল জামান, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান পিপিএম, রৌমারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইমদাদুল ইসলাম সহ রৌমারী ও রাজিবপুরের প্রিজাইডিং অফিসার।
কুড়িগ্রাম পুলিশ সুপার নির্বাচনে আইন শৃংখলা রক্ষা ও নাশকতা রোধে কঠোর নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল আরিফ নির্বাচনের দায়িত্ব পালন কালে কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে যথাযথ ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
মন্তব্য করুন