চন্ডিপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চন্ডিপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

চন্ডিপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
চন্ডিপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর চন্ডিপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর চন্ডিপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভুগী এলাকা বাসী। নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর এলাকার কয়েকশো মানুষ বুধবার সকালে শহরের মুক্তির মোড়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

এ সময় অভিযোগ করা হয় এলাকার প্রভাবশালী মোবারক হোসেন ভুলু গ্রামের একাধিক মানুষের জমি জাল দলিল করে দখলে নিয়েছে। একাধিক ব্যাক্তির মাঠের জমি দখল নিতে তিনি গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী।

নীরিহ গ্রামবাসী এসব কাজে বাঁধা দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে মোবারক বাহিনী। বক্তারা অভিযোগ করেন মানব পাচারকারী হিসাবে পরিচিত মোবারক হোসেন এলাকায় নতুন করে ভুমি সন্ত্রাসী হিসাবে আভির্ভুত হয়েছেন। এসময় নীরিহ গ্রামবাসীর পক্ষে প্রশাসনের সহায়তা চেয়ে বক্তব্য প্রদান করেন আব্দুল জলির মন্ডল।

এ বিষয়ে অভিযুক্ত মোবারক হোসেন ভুলু জানান আমি বেধ ভাবে জমি ক্রয়করে যথারিতি খাজনা খারিজ করে আমার জমি আমি দখলে নিয়েছি। তাদেরই কোন রকম জমির কাগজপত্র নাই। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পন্ন মিথ্যা। তিনি আরও বলেন আগামী শুক্রবার থানায় উভয় পক্ষের কাগজপত্র নিয়ে বসবার দিন ধার্য্য আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!