ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চকিস-বি ট্র্যাক ও মাইলেজের চুক্তি স্বাক্ষর

ইমরান হোসাইন মিলন
  • আপডেট সময় : ০৩:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৪৯৯৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চকিস-বি ট্র্যাক ও মাইলেজের চুক্তি স্বাক্ষর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চকিস-বি ট্র্যাক ও মাইলেজের চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চকিস-বি ট্র্যাক ও মাইলেজের চুক্তি স্বাক্ষর।
চসিক বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। করদাতাদের জন্য ট্যাক্স পরিশোধ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চসিক, বি ট্র্যাক সলিউশন্স ও মাইলেজের মধ্যে সোমবার এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় চসিকের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ ক্লাউডভিত্তিক সফটওয়্যার ব্যবস্থায় রূপান্তরিত হবে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে রিয়েল-টাইম রিপোর্টিং, ডেটা বিশ্লেষণ ও ট্র্যাকিং সুবিধা, যা ট্যাক্স প্রশাসনে স্বচ্ছতা ও দক্ষতা আনবে। নাগরিকরা অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম কিংবা ক্যাশ কাউন্টারের মাধ্যমে সহজেই ট্যাক্স পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রযুক্তিনির্ভর প্রশাসনই সময়ের দাবি। আমরা চাই বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে, যাতে প্রতিষ্ঠানগুলো সহজে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারে। এতে রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি দুর্নীতি ও হয়রানি কমে আসবে।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনে নেওয়া হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ট্যাক্স সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিকরা রিয়েল-টাইম তথ্য পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি; বি ট্র্যাক সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর সিদ্দিকী ও হেড অব প্রজেক্ট সাফায়েত আব্দুল্লাহ।

মাইলেজের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার তাহসিন-উল-ইসলাম, পরিচালক রিয়াসাত ইসলাম ফারদিন, ব্যবস্থাপনা পরিচালক আবরার রাফিদ চৌধুরী এবং প্রধান তথ্য কর্মকর্তা আখইয়ার নূর।

উল্লেখ্য বি-ট্র্যাক সলিউশন্স লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে প্রযুক্তিতে নতুনত্ব আনা এবং আধুনিক সলিউশন্সের মাধ্যমে পরিবর্তন ঘটানোর লক্ষ্যে। শুরুতে তারা মানসম্মত সফটওয়্যার তৈরি করে দ্রুতই সুনাম অর্জন করে। গত এক দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি ব্যবহারকারী-কেন্দ্রিক নকশার মাধ্যমে মোবাইল, ওয়েব ও ডেস্কটপ—সব ধরনের প্ল্যাটফর্মে আধুনিক প্রযুক্তি সলিউশন্স দিয়ে আসছে।

গুণগত মান ও উদ্ভাবনের প্রতি অটল থেকে, বি-ট্র্যাকের দল সর্বদা কাজ করে এমন প্রযুক্তিনির্ভর সমাধান দিতে, যা গ্রাহকের প্রয়োজন পূরণ করে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে থাকে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চকিস-বি ট্র্যাক ও মাইলেজের চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৩:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫