ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী

গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার কুখ্যাত মাদক ব্যবসায়ী

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আবুল বাশার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার কুখ্যাত মাদক ব্যবসায়ী

গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার কুখ্যাত মাদক ব্যবসায়ী।
নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তিন গ্রাম হেরোইন, নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও দুই পেশাদার মাদক কারবারি পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল সোমবার সকালে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ গ্রামে অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে মো. আবুল বাশার (৪৪), পিতা-মৃত গোলাম মোস্তফা, নামের একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশিতে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পড়ুন>> নগরকান্দায় ভুয়া র‍্যাব ধাওয়ায় আসল র‍্যাব: দুই পক্ষকেই গণধোলাই এর শিকার

পরে জিজ্ঞাসাবাদে আবুল বাশার স্বীকার করেন, তিনি নিয়মিত হেরোইন সংগ্রহ করতেন পলাতক আসামি মোছা. নাছরিন আক্তার (২৯) ও তার স্বামী মো. সাদ্দাম হোসেন (৩০) এর কাছ থেকে। এই তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষের বালিশের নিচ থেকে আরও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ৭,০৫০ টাকা, একটি GDL মডেল G301 ও একটি Benco মডেল E12 মোবাইল ফোন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আবুল বাশারের বিরুদ্ধে ২টি, নাছরিন আক্তারের বিরুদ্ধে ২টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারা অনুযায়ী একটি মামলা (নম্বর-২৮, তারিখ-২৮/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জানান, “জেলায় মাদক নির্মূলে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়মিত চলবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার কুখ্যাত মাদক ব্যবসায়ী

আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫