গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু

গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বাকড়ী গ্রামের গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে বিদ্যুৎ বিশ্বাস (৫৫) ও বাকড়ী স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস (৩০) ।

মারাত্মক আহত ২০ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, গতরাতে তিনটি বাসে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষাসফরে আসেন।

শিক্ষাসফর শেষে তারা যশোরের বাঘারপাড়ার বাকড়ী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে শিক্ষাসফরের একটি বাস অপর একটি শিক্ষাসফরের বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়।

পরে রাস্তার পাশ্ববর্তী গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কায় লাগে। ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এসময় বাসের অন্তত ৩৫ জন আহত হন।ওই কর্মকর্তা আরো জানান, ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করেন।

আহতদের কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত ২০ জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকড়ি স্কুলের শিক্ষক বিশ্বজিৎ পাল জানান, যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস মারা যান। কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতাল থেকে আহত ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

2 responses to “গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২”

  1. […] দিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার  গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্র… ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় […]

  2. […] পথে ফেরিঘাট ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তার ধারে ট্রাক্টরটি চালু অবস্থায় রেখে প্রস্রাব করার জন্য রাস্তার নিচে যান। ট্রাক্টরটি সঠিকভাবে না রাখায় সেটি গড়িয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পড়ুন>>গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্র… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!