ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার বিদায়ের আগে বাংলাদেশি সংস্কৃতিকে সম্মান জানিয়ে অভিনব এক দৃশ্যের জন্ম দিয়েছেন। মাথায় গামছা, পরনে লুঙ্গি—এই রূপে রাজধানীর রাস্তায় নিজেই চালালেন রিকশা, যাত্রী হিসেবে ছিলেন তার স্ত্রী।
সোমবার (৩০ জুন) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ফেসবুক পেজে ৩২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, গামছা ও লুঙ্গি পরে রিকশা ধরে রেখেছেন রাষ্ট্রদূত ট্রস্টার, আর রিকশায় বসে আছেন তার স্ত্রী।
চার বছর দায়িত্ব পালন শেষে ঢাকার মাটিকে বিদায় জানালেন এই কূটনীতিক। তবে বিদায়ের আগে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা জানাতে রিকশা চালিয়ে এক অভিনব বার্তা দিলেন তিনি।
বিদায় নেওয়ার আগে রাষ্ট্রদূত অখিম ট্রস্টার নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেসময় তিনি জার্মানি ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply