গাউসুল আজম মার্কেটে আগুনে অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গাউসুল আজম মার্কেটে আগুনে অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ২ আগষ্ট ২০২৬: আজকের নামাজে সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিরলের বুনিয়াদপুর সিনিয়র মাদরাসা এর নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন কাউনিয়ায় প্রতিবন্ধী ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা গ্রেফতার

গাউসুল আজম মার্কেটে আগুনে অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪
গাউসুল আজম মার্কেটে আগুনে অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি

গাউসুল আজম মার্কেটে আগুনের ঘটনায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন গাউসুল আজম মার্কেটে আগুনের ঘটনায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

তবে মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা থাকায় প্রাথমিকভাবেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। যার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এসব কথা বলেন গাউসুল আজম মার্কেট ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান মো. বদিউজ্জামান বাবুল।

তিনি বলেন, দ্বিতীয় তলার লেজার প্রিন্টিংয়ের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আমাদের মার্কেটে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। অনেকগুলো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে।

তাৎক্ষণিকভাবে এখানকার ব্যবসায়ীরা সেসব ব্যবহার করে আগুন বাড়তে দেননি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণ করেছে। এখন ধীরে ধীরে মার্কেটের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

আগুনে ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ক্ষতি বলতে ততটুকুই হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!