সংবাদ শিরোনাম :
গণসমাবেশে যাঁরা যোগ দেওয়ার, তাঁরা যোগ দিয়েছেন মাঝখানে ভোগান্তিতে সাধারণ মানুষ
সৃষ্টি ডেস্ক
- আপডেট সময় : ০৪:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে
সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে পরিবহননেতাদের ডাকা ধর্মঘট এবং থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট–সেবা বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা বলেছেন, গণসমাবেশে যাঁরা যোগ দেওয়ার, তাঁরা ঠিকই নানা কৌশলে যোগ দিয়েছেন। মাঝখানে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে নগরের বন্দরবাজার এলাকার মাছবাজারে মইনুল হোসেন নামের শহরের এক বাসিন্দা বলেন, ‘বাসায় মাছ নেই। তাই কিনতে এলাম। যানবাহন বন্ধ, এ কারণে প্রায় আধা ঘণ্টা হেঁটে মাছবাজারে এলাম। মানুষ ঠিকই বুঝেছে, এই ধর্মঘটের পেছনে সরকারের হাত রয়েছে। সাধারণ মানুষের যে দুর্ভোগটা হলো, এটা কিন্তু সরকারের বিপক্ষেই গেল।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























