ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণসংযোগে বিএনপি- জামায়াত সংঘর্ষে আহত ১৫

ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৪১১০ বার পড়া হয়েছে

গণসংযোগে বিএনপি- জামায়াত সংঘর্ষ। ছবি: চ‍্যানেল 24

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণসংযোগে বিএনপি- জামায়াত সংঘর্ষে আহত ১৫

গণসংযোগে বিএনপি- জামায়াত সংঘর্ষে আহত ১৫।
ভোলায় গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় দলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভেলামিয়া ইউনিয়নের বিশ্বরোড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে মোতায়েন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ধ্যার পর জামায়াতের নেতাকর্মীরা বাজারে গণসংযোগে নামেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ‘রাজাকার’ স্লোগান দিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষায় জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

পড়ুন>> বিজয় দিবসে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম

ভেলামিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, সকালে বিজয় র‌্যালির প্রস্তুতির সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় দুজন আহত হন, যাদের একজন সদর হাসপাতালে ভর্তি। এরই জেরে সন্ধ্যায় আবারও বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে।

অন্যদিকে, ভেলামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার বলেন, জামায়াতের নেতাকর্মীরাই প্রথমে বিএনপির লোকজনের ওপর হামলা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দিক থেকে জড়ো হলে সংঘর্ষের সৃষ্টি হয়।

ঘটনার পর ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় জামায়াতের প্রধান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন। তিনি অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। এসব ঘটনায় আহত একাধিক নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পড়ুন>> মেডিক্যালে চান্স না পেয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণসংযোগে বিএনপি- জামায়াত সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় : ০৮:৫১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫