খালে পড়ে শিশুমৃত্যুর দুর্ঘটনাস্থল চসিকের তদন্ত কমিটির পরিদর্শন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
খালে পড়ে শিশুমৃত্যুর দুর্ঘটনাস্থল চসিকের তদন্ত কমিটির পরিদর্শন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধে কৃষক মৃত্যুর ঘটনা মামলায় বাবা ও ছেলের কারাদণ্ড

খালে পড়ে শিশুমৃত্যুর দুর্ঘটনাস্থল চসিকের তদন্ত কমিটির পরিদর্শন

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
খালে পড়ে শিশুমৃত্যুর দুর্ঘটনাস্থল চসিকের তদন্ত কমিটির পরিদর্শন

 

 

খালে পড়ে শিশুমৃত্যুর দুর্ঘটনাস্থল চসিকের তদন্ত কমিটির পরিদর্শন

 

 

নগরীর একটি খালে পড়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

 

পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার কারণ ও ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করেন। তদন্ত কমিটির কাছে স্থানীয়রা তাদের মতামত তুলে ধরেন।

 

চসিকের সচিব আশরাফুল আমিনের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয় গত মঙ্গলবার (২৩ এপ্রিল)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল (সদস্য সচিব), প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পড়ুন>> ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ২টি গরু জব্দ

 

তদন্ত কমিটির প্রধান আশরাফুল আমিন বলেন, “এই দুঃখজনক ঘটনার পেছনে কী কী দায় বা গাফিলতি রয়েছে, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করা হবে।”

 

 

চসিক সূত্র জানায়, প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রাপ্ত সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

 

এদিকে চসিকের তদন্ত কমিটি গঠন ও দুর্ঘটনাস্হল পরিদর্শন বিষয়ে চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও মানবাধিকার নেতা স ম জিয়াউর রহমান বলেন, অতীতেও এ রকম অনেক কমিটি হয়েছে, কিন্তু কোন কমিটির তদন্ত আলোর মুখ দেখেনি। এবারও যদি ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তা হবে চরম অন্যায়। তিনি দ্রত ও স্বচ্ছতার সাথে কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!