খালেদা জিয়ার মুক্তি দাবির অনশনেও কুড়িগ্রাম জেলা বিএনপি দ্বিধা বিভক্ত
- আপডেট সময় : ০৮:২৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তি দাবির অনশনেও কুড়িগ্রাম জেলা বিএনপি দ্বিধা বিভক্ত।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎস্বার্থে বিদেশে প্রেরণের দাবিতে অনশন কর্মসূচিতেও কুড়িগ্রাম জেলা বিএনপি দ্বিধা বিভক্তিতে পালন করেছে।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের দাদামোড়স্থ চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করে জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের অনুসারীরা।
এ সময় জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের সভাপতিত্বে সহসভাপতি অধ্যাপক শফিকুল শফিকুল বেবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফার“ক, সাবেক সহ-সভাপতি শহিরুজ্জামান সাজু, প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার অনুসারীরা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ অফিসে অনশন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা,সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক,যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমূখ।
উভয় গ্রুপের বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানান।


























