মালয়েশিয়ার শ্রমবাজার খুলল: ১০ হাজার কর্মী পাবেন বিনা খরচে
- আপডেট সময় : ০৬:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দীর্ঘ সময় বন্ধ থাকার পর নানামুখী কূটনৈতিক আলোচনা ও প্রচেষ্টার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল (BOESL), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি। কর্মী নিয়োগের এই প্রক্রিয়ায় কোনো একক মেডিকেল সেন্টারের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ থাকবে না, বরং অনুমোদিত সব মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা জিরো কস্টে মালয়েশিয়ায় পাঠানোর একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা মূল্যে (জিরো কস্ট) মালয়েশিয়ায় প্রেরণের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই শ্রমবাজার পুনরায় চালু করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও নেতৃত্বের প্রশংসা করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক মনোভাব ও সহযোগিতার জন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, রিক্রুটিং এজেন্সি ও কর্মীদের সমন্বয়ে এই নতুন সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শ্রমবাজার গড়ে তোলা সম্ভব হবে।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























