কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে ১ ডাকাত সদস্য আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে ১ ডাকাত সদস্য আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি

কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে ১ ডাকাত সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে ১ ডাকাত সদস্য আটক

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে ১ ডাকাত সদস্য আটক করা হয়ছে।

এ বিশেষ অভিযানে ০২টি একনলা বন্দুক, ০১ টি চারনলা বন্দুক, ০২ রাউন্ড তাজা কার্তুজ, ০১ টি দেশীয় দাঁ ও ০১ টি রডসহ ০১ জন ডাকাত সদস্য কে আটক করা হয়।

শুক্রবার (৩১ মার্চ ২০২৩) দুপুরে লেফটেন্যান্ট ইকবাল হোসেন এর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পাইস্যামারী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের বাসিন্দা
লিয়াকত গাজীর ছেলে আজিজুল হক (২৭) আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল এবং বিভিন্ন সময় সুন্দরবন এলাকায় ডাকাতি করে থাকত।

পরবর্তীতে আটককৃত চার নলা বন্দুক, এক নলা বন্দুক, তাজা কার্তুজ, দেশিয় দা, রড ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন‍্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!