কৃষকের সোনালী ফসল ইঁদুরের পেটে কাউনিয়ায় ধান খেতে ইঁদুরের উপদ্রুপ: কৃষকেরা দিশেহারা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কৃষকের সোনালী ফসল ইঁদুরের পেটে কাউনিয়ায় ধান খেতে ইঁদুরের উপদ্রুপ: কৃষকেরা দিশেহারা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

কৃষকের সোনালী ফসল ইঁদুরের পেটে কাউনিয়ায় ধান খেতে ইঁদুরের উপদ্রুপ: কৃষকেরা দিশেহারা

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
কৃষকের সোনালী ফসল ইঁদুরের পেটে কাউনিয়ায় ধান খেতে ইঁদুরের উপদ্রুপ: কৃষকেরা দিশেহারা

কৃষকের সোনালী ফসল ইঁদুরের পেটে কাউনিয়ায় ধান খেতে ইঁদুরের উপদ্রুপে কৃষকেরা দিশেহারা

রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকের আমন ধান খেতে ইঁদুরের উপদ্রুপ দেখা দিয়েছে। প্রতিদিন ইঁদুরের দল শত শত ধান গাছের থোর কেটে ফেলছে।

উঠতি আমন ফসলে ইঁদুরের আক্রমনে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। গর্তের মুখে গ্যাস ট্যাবলেট প্রবেশ করিয়ে মাটি দ্বারা গর্তের মুখ বন্ধ করে দিয়ে ও কীটনাশক স্প্রে করেও ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা হচ্ছে না।

সাধারণ গর্তে পানি ঢুকালে ইঁদুর গর্ত থেকে বের হয়ে পালিয়ে যায়। কিন্তু এবার পানি থাকা সত্বেও খেতের ধান দেদারচ্ছে কাটছে ইঁদুরের দল। নিজপাড়া গ্রামের কৃষক কপিল উদ্দিন, নুর আলম বলেন তাদের এলাকায় কম বেশি সবার আমন খেতে ইঁদুরের আক্রমন দেখা দিয়েছে।

ধান গাছের থোর কেটে ফেলছে। কীটনাশক স্প্রে-করেও ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে না।

নাজিরদহ গ্রামের কৃষক করিম মিয়া ও নুর কাসিম বলেন তার খেতেও ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। সাদা পলিথিন খুঁটির মাথায় বেঁধে খেতের বিভিন্ন স্থানে খুঁটি পুঁতে রেখেও কোন কাজ হচ্ছে না।

তালুকশাহবাজ গ্রামের কৃষক মকবুল,মনসুর আলী বলেন তিনি জমিতে বাঁশের তৈরি ফাঁদ পেতেও কোন কাজ হচ্ছে না। ইঁদুর তার কর্ম নিত্যদিন চালিয়ে যাচ্ছে। তার জমির ৩০ ভাগ আমন ধানের খেত ইঁদুর কেটে সাবাড় করে দিয়েছে।

কৃষি বিভাগ কে জানিয়েও কোন প্রকার কাজ হচ্ছে না। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে চলতি মৌসুমে এ উপজেলায় ১১ হাজার, ৪শ’৫৮ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন বলেন আমন খেতে ইঁদুরের আক্রমন বিষয়ে উপ-সহকারী কৃষি অফিসাররা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের পরামর্শ প্রদান করছে।

তিনি বাঁশের চোঙা ও ইঁদুর গর্তের মুখে গ্যাস ট্যাবলেট, কীটনাশক ব্যাবহার করার পরামর্শ দিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!