কুড়িগ্রামে ৪০ চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে ৪০ চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

কুড়িগ্রামে ৪০ চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য আটক

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • প্রকাশিত : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
কুড়িগ্রামে ৪০ চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য আটক

কুড়িগ্রাম পৌর শহরের ধরলা সেতু সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা বাইসাইকেল চোর ও চোরাই সাইকেল মজুত ও বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার একতা পাড়ায় এই অভিযান চালানো হয়।
জানা গেছে পুলিশ রোববার (২৫ সেপ্টেম্বর)রাতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপা এলাকার ব্যাপারী পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে সফিকুল ইসলাম (২৯) এবং সওদাগর পাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে কফছার আলী (৬০)কে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পৌরসভার মিস্ত্রিপাড়ার গ্রামস্থ ঈদগাহ মাঠের সামনে থেকে একজনের বাইসাইকেল চুরি হয়ে যায়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে গোপনে অভিযান চালিয়ে সফিকুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে কফসার আলীর বসতবাড়ি থেকে ১৮টি বাইসাইকেল এবং প্রায় ২০টি খ-িত বাইসাইকেল উদ্ধার করা হয়। এ সময় তাকেও আটক করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, আটকদের থানায় রাখা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!