কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ০৯:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ২২৭ বার পড়া হয়েছে
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এ প্রতিপাদ্য স্লোগানকে নিয়েই শিক্ষক দিবস -২০২২ যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়ার দৌলতপুরে পালিত হয়। দৌলতপুর কলেজের অধ্যক্ষ জনাব, মোঃ ছাদিকুজ্জামান খান এর সভাপতিত্ব করেন।এ অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহম্মেদ মামুন বিশ্বাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনালী খাতুন (আলেয়া) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব, সরদার মোঃ আবু সালেক, একাডেমিক সুপারভাইজার, জনাব মোঃ কামাল হোসেন, পিপলস কলেজের উপাধ্যক্ষ জনাব, আবু সাঈদ মোহাম্মদ আজমল হোসেন, দৌলতপুর শিক্ষক সমিতির সভাপতি জনাব,মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা ও দৌলতপুর কলেজের রোভার গ্রুপ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























