
কুড়িগ্রাম ও রাজারহাটে লাঙ্গল মার্কার নির্বাচনী মিছিল ও পথসভায় হাজারো জনতার ঢল।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম ২ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের পক্ষে নির্বাচনী পথসভা করেছে।
২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ ঘটিকায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহাম্মেদ মঞ্জু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সাজু ও ভাইয়ের ডাকে যুবলীগ নেতা এডভোকেট রুহুল আমীন দুলাল (হাজী দুলাল) এর নেতৃত্বে জাতীয় পার্টি মনোনীত জোটের প্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের লাঙ্গল মার্কার একটি নির্বাচনী মিছিল ও আরো কয়েকটি লাঙ্গল মার্কার মিছিল শাপলা চত্বরে এক হয়ে ঘোষপাড়া দিয়ে জিরো পয়েন্টে এসে পথসভা করে শেষ করেন।
পথসভায় রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আকবর আলী সরকার,জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ,সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজার রহমান সাজু প্রমুখ। পড়ুন>>কুড়িগ্রামে শারীরিক প্রতিবন্ধি হাসানুর পরিবেশ বান্ধব কলম তৈরি করে সারা ফেলেছেন
মন্তব্য করুন