admin
১৮ অগাস্ট ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে হাজারো শাপলার অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করছে

কুড়িগ্রামে হাজারো শাপলার অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করছে

কুড়িগ্রামে হাজারো শাপলার অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করছে

শাপলা বিলের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। এ সময় কমবেশি সবাই দেশের বিভিন্ন স্থানে পদ্ম বিলের সন্ধানে থাকেন। তেমনই এক স্থান হলো কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পশ্চিম মাদারটিলা গ্রামের পাটা ধোঁয়া শাপলা বিল।

যেখানে হাজারো শাপলার অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করছে। দিগন্ত বিস্তৃত এ পদ্ম বিলের সৌন্দর্য দেখলে মনে হবে যেন, প্রকৃতির বুকে আঁকা এক নকশি কাঁথা। বর্তমানে রৌমারীর পাটা ধোঁয়া শাপলা বিলে ভিড় করছেন পর্যটকরা।

স্থানীয় এলাকাবাসী জানান, পূর্ব পুরুষরা সবাই মিলে এই বিলে পাট চাষ করতেন ও পাট ধুতেন। সেই থেকে এই বিলের নাম হয়ে ওঠে পাটা ধোঁয়া বিল। তবে বিগত ৫ বছর পাট চাষ না হওয়ায় এ বিলে বর্ষার শেষে পানি নেমে যাওয়ার পরপর ফুটতে শুরু করে শাপলা ফুল।

প্রতিবছর আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে শাপলার মৌসুম। প্রায় ১০ হাজার একর জলাভূমির মধ্যে জন্ম নেওয়া লাল,নীল ও সাদা রঙের কোটি কোটি শাপলা। এক নজর দেখার জন্য সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নানা বয়সের হাজারো মানুষের ভিড় লেগে থাকে।

এ বিলে ভ্রমণ করতে চাইলে ছোট আকারের নৌকা ভাড়া নিতে পারবেন। সূর্য উদয় ক্ষণে রশ্মি পড়া মাত্রই যেন মন পাগল করা এক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয় পাটা ধোঁয়া শাপলা বিল।

অটোভ্যান চালক সাইদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন এলাকার মানুষ সকাল-বিকেল অটোভ্যানে করে এ শাপলা বিল দেখতে আসেন। এতে করে আমাদেরও আয় রোজগার হয়। শাপলা বিল দেখে আমাদেরও সেই ছোট বেলার স্মৃতি মনে পড়ে যায়।’

গান গেয়ে বিনোদন দেন এমন এক ব্যতিক্রম নৌকার মাঝি রঞ্জু হোসাইন বলেন, ‘প্রতিবছর এ সময় পাটা ধোঁয়া শাপলা বিলে অনেক ফুল ফোটে। আমার নৌকায় যারা ঘুরতে আসেন তাদেরকে নিয়ে গান গাই আর শাপলা বিলের বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে নিয়ে বেড়াই। তাতে প্রায় প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় হয়। আমারও তাদের সঙ্গে ঘুরতে ভালো লাগে।’

ঘুরতে আসা ইউনুস আলী বলেন, ‘এখানে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগলো। কয়েক প্রকার ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগছে।’ স্থানীয় এলাকাবাসী মোত্তালেব হোসেন বলেন, ‘পাটা ধোঁয়া বিলে কয়েক জাতের শাপলা ফুল ফোটে। যা দেখতে খুবই আকর্ষণীয়। বর্তমানে ভোর থেকে বিকেল পর্যন্ত ভিড় থাকে ও লাল শাপলায় আর এতেই এ বিল ভোরে ওঠে মানুষের সমাগমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে চীন-কাতার সম্পর্ক কেন আরও গভীর হচ্ছে?

পলি জমে নাব্য হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর: সীমান্তের ওপারে পাথর উত্তোলনের প্রভাব নিয়ে উদ্বেগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার প্রাণহানি

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

১০

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

১১

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

১২

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

১৩

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

১৪

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১৫

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১৭

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৮

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৯

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

২০
error: Content is protected !!