
কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরিক্ষা, ৩জন বহিস্কার, ১২জন পরীক্ষার্থী আটক করা হয়েছে।
কুড়িগ্রামে অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে পরীক্ষা দেয়ার অভিযোগে ১২জন পরিক্ষার্থীকে আটক এবং ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে বেশি ভাগই নারী পরিক্ষার্থী বলে জানা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়,প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় কুড়িগ্রামে ৪৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৮০৫জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২০হাজার ৭১জন এবং পরীক্ষায় অনুপস্থিত ৬ হাজার ৭৩৪জন।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন সরকার বলেন, পরিক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
এছাড়া ৩ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন