কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মজিদুল ইসলাম (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনাটি ঘটে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

জানা গেছে, নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানান, তার পরিবার ও প্রতিবেশীরা।

 

তারা জানান, ঢাকায় গার্মেন্টসে কাজ করা অবস্থায় সিলেটের হবিগঞ্জের মেয়ে ইয়াসমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নিহত মসজিদুলের। পরে পারিবারিক  ভাবে ৬ থেকে ৭ বছর আগে বিয়ে হয়েছে তার। মাত্র তিন শতক জমিতে মা স্ত্রী ও সন্তানকে নিয়ে তার সংসার। নিহতের ঘরে চার বছর বয়সী ছেলে সন্তানও রয়েছে। নিহত মসজিদুল বাড়ীতে প্রায় সময় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়তেন এবং প্রায় সময় কোন কারণ ছাড়াই বাড়ীর জিনিসপত্র ভাংচুর ও পরিবারের উপর অত্যাচার করতো।

পড়ুন>> একই রাতে কবরস্থান থেকে দাদী ও নাতির কংকাল চুরি

মৃত যুবকের মা মন্জু বেওয়া জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে দুপুরে বাড়ীতে রেখে ছাগলের ঘাস সংগ্রহ করতে যাই। এরপর বিকালে বাড়ীতে ফিরে ঘরে ঢুকতে ছেলের মরদেহ আঁড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দেই। পরে প্রতিবেশিরা ছুঁটে আসেন। পরে প্রতিবেশিরা ফুলবাড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় একটি ইউডি মামলা করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!