ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার হাসিনা পতনের আগেই ইউনূসের দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়: শফিকুল আলম নালিতাবাড়ীতে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের উদ্বোধন নিখোঁজ প্রাক্তন কর্মকর্তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন বাবা এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার

কুড়িগ্রামে মন্দিরে হামলাকারী আটক 

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • আপডেট সময় : ১০:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে  মন্দিরে  হামলাকারী আটক 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে মন্দিরে  হামলাকারী আটক

কুড়িগ্রামের রাজারহাটে মন্দিরে হামলা চালিয়ে রাধাকৃষ্ণের মূর্তি ভাংচুর করে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ যুবরাজ(৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার(২৯এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ওই গ্রামের সুবল চন্দ্র রায়ের পারিবারিক মন্দিরে একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রে-সস্ত্রে সর্জ্জিত হয়ে এসে হামলা ও রাধাকৃষ্ণ প্রতিমা ভাংচুর করে প্রামান লোপাটের জন্য প্রতিমাটি নিয়ে চলে যায়। কিন্তু প্রতিমার ভাংগা কিছু অংশ ফেলে যায়। এ সময় মন্দিরের ১৮শতক জমি অবৈধভাবে দখল করে টিন দিয়ে ঘেরাও করে।

এলাকাবাসীরা ৯৯৯এ ফোন করলে  রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যত্য পেয়ে যুবরাজ মিয়া (৫২) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত যুবরাজ লালমনিরহাট সদরের মীরের বাড়ি গ্রামের মৃত রহিমউল্ল্যাহর ছেলে।

এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২৫। সুবল চন্দ্র বলেন, ওই মন্দিরে নিয়মিত রাধাকৃষ্ণ পূজা হয়। জমিটি আমার বড়ভাই সুবাস চন্দ্রের কাছ থেকে ক্রয় করেছি।

সে জমি হঠাৎ করে যুবরাজ দলবল নিয়ে এসে দখল হামলা চালিয়ে দখল করে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিবোধমান জমি যুবরাজের আদালতের ডিক্রি ছিল।

আদালত বিষয়টি স্থানীয়ভাবে কিংবা কমিশন করে নিস্পত্তি করার কথা বলেছে। কিন্তু যুবরাজ তা না করে বেআইনিভাবে দখল নেয়ার চেষ্টা চালায়। মন্দিরের মূর্তি ভাংচুরের বিষয়টি এলাকার লোকজন স্বাক্ষ্য দিয়েছে। এলাকার হিন্দুধর্মাবলম্বীরা যুগল প্রতিমা ফেরত চেয়ে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে মন্দিরে হামলাকারী আটক 

আপডেট সময় : ১০:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪