কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার
- আপডেট সময় : ০৮:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার।
কুড়িগ্রামে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। আজ ৫ জুলাই ২০২৪, শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও যাত্রাপুরের ঝুমকার চরে সদাশয় সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত সম্মানিত নাগরিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন মহোদয়।
বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বিভাগীয় কমিশনার মহোদয় উলিপুরের হাতিয়া ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় কমিশনার মহোদয় বলেন, সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর।
সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, সকল ইউনিয়নে আরো ছিলেন সংশ্লিষ্ট স্থানীয় চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
বিভাগীয় কমিশনার মহোদয়ের কুড়িগ্রাম সফর উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে ও সার্কিট হাউজে সালামী প্রদান করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























