ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্য প্রবাহ; হঠাৎই নেমে গেল তাপমাত্রা

সাইয়‍্যেদ বাবু, ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৬:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্য প্রবাহ; হঠাৎই নেমে গেল তাপমাত্রা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্য প্রবাহ; হঠাৎই নেমে গেল তাপমাত্রা

কুড়িগ্রামের উপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্য প্রবাহ। হঠাৎ করেই তাপমাত্রা নিম্নগামী হওয়ার কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষজন। তবে সকালে সূর্যের দেখা মিলেছে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

কুড়িগ্রামে বর্তমানে ভরা মৌসুম চলছে বোরো ধান রোপণের এ অবস্থায় তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজে বের হচ্ছে শ্রমজীবি মানুষজন। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমরসহ ১৬টি নদ-নদীর অববাহিকার চরাঞ্চলের মানুষজন।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাংগা ইউনিয়নের ভ্যান চালক মনতাজ আলী বলেন, কিছুদিন থাকি ঠান্ডা কমে গেছে।

হঠাৎ করে কেন জানি আজ খুব ঠান্ডা রাস্তায় লোকজনও কম। একই এলাকার কৃষক জব্বার মিয়া বলেন, বোরো ধান রোপণ করছি। কয়েকদিনের চাইতে আজ একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। এমন তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা নেই। আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্য প্রবাহ; হঠাৎই নেমে গেল তাপমাত্রা

আপডেট সময় : ০৬:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪