কুড়িগ্রামে নানা আয়োজনে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নানা আয়োজনে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নানা আয়োজনে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় জেলা টাউন ক্লাবে কেক কাটার মাধ্যমে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এর আগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের ঘোষপাড়া থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে পৌর টাউন ক্লাবে এসে শেষ হয়। র্যালী শেষে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতারা কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর হাতে ফুল দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে, সাংবাদিক রাশেদুল ইসলামের সঞ্চালনায় কালবেলা পত্রিকার এগিয়ে যাওয়ার অভাবনীয় সফলতার গল্প উপস্থাপন করেন, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, রাজনৈতিক ব্যক্তিত্ব আইনজীবী আশরাফ আলী, অধ্যাপক খন্দকার গোলাম ফারুক, নাছিম পারভেজ তারা, আজিজুল হক, মোর্শেদ হাসান লিটু, দৈনিক সমাকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, ঢাকা পোস্ট ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি জুয়েল রানা, প্রথম আলোর কুড়িগ্রাম সংবাদদাতা জাহানুর রহমান, বুলবুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ার সংবাকর্মী ও জেলার সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ কালবেলার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
এছাড়াও কালবেলার বর্ষপূর্তি অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কালবেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, রাজিবপুর উপজেলা প্রতিনিধি আব্দুল্লা শাহেদ, ফুলবারী উপজেলা প্রতিনিধি অলিউর নয়ন, উলিপুর উপজেলা প্রতিনিধি আতাউর রহমান সবুজ, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি মোঃআব্দুল মোমেন।
বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কালবেলা পত্রিকার সাহসী ভূমিকা পালনের জন্য ভূয়সী প্রশংসা করেন।


























