ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে তিন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে তিন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে তিন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

কুড়িগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে রৌমারীর মো. শহিদুল ইসলাম শালু কাপ পিরিচ, চিলমারীর রুকুনুজ্জামান শাহিন আনারস ও রাজিবপুরের মো. শফিউল আলম আনারস প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শহিদুল ইসলাম শালু রৌমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তিনি ২৪ হাজার ৫০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মজিবুর রহমান বঙ্গবাসী টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২৫৩ ভোট পেয়েছেন। রৌমারী উপজেলায় মোট ৬১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার।

অপরদিকে চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে রুকুনুজ্জামান শাহিন আনারস প্রতীকে ২৮ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চিলমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম লিচু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭৩৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। রেজাউল করিম লিচু চিরমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রথমধাপে চিলমারী উপজেলা নির্বাচনে ৪৫টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ৪৪৪ জন।

অন্যদিকে রাজিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মো. শফিউল আলম আনারস প্রতীকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৭ হাজার ৭৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রনি তালুকদার রানা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৩৮৬ ভোট। নির্বাচিত শফিউল আলম কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য।

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে তিন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

আপডেট সময় : ০৩:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪