ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা

কুড়িগ্রামে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবিতে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছেন শতাধিক তরুণ জলবায়ু কর্মী।

শুক্রবার সকাল ১১টায় ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে ও ইয়ুথনেট গ্লোবালের সহযোগিতায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামন থেকে শুরু হওয়া এ কর্মসূচি শহরের প্রধান প্রধান সড়কগুলোতে পদযাত্রা করে জেলা শহরের জিরো পয়েন্টে গিয়ে একটি বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কাপড়ের তৈরি ব্যানার, রঙিন কাগজের তৈরি পোস্টার,ফ্যাস্টুন আর নানা শ্লোগানে মুখরিত ছিল সমাবেশ স্থল ও পদযাত্রাটি। ‘ভূয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই’ এমন শ্লো­গান তুলে ধরে তরুণরা বলেন, জ্বালানি নীতিতে নবায়নযোগ্য শক্তিকে অগ্রাধিকার না দিলে বাংলাদেশের ভবিষৎ হুমকির মুখে পড়বে।

বিশ্ব নেতাদের প্রতি পদযাত্রা থেকে আহ্বান জানানো হয়, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানী ব্যবহার ও অর্থায়ন বন্ধ করে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ক্ষতিপুরণ দিতে হবে।

ইয়ুথনেট গ্লোবালের রংপুর বিভাগীয় উপদেষ্টা সুজন মোহন্ত বলেন,’ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে জ্বালানী নীতিতে নবায়নযোগ্য উৎসগুলোকে অগ্রাধিকার দিতে হবে। কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানী নির্ভর বিদ্যুতে বিশ্বের উন্নত দেশ এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বন্ধ করতে হবে।’

পড়ুন>>যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন

ইসলামিক রিলিফ বাংলাদেশ কুড়িগ্রামের সহকারী প্রজেক্ট অফিসার মো. নুরল ইসলাম সরকার বলেন, ’বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই বহুজাতিক ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ব জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে।

এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারের সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যায়বহুল ও দূষিত জীবাশ্ম জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরো বাড়বে,যা জলবায়ু লক্ষ্যগুলোর সাথে সাংঘর্ষিক। আমরা এ পরিকল্পনা দ্র“ত সংশোধনের দাবি জানাই।

ইয়ুথনেট গ্লো­বালের কুড়িগ্রামের জেলা সমন্বয়ক রাকিবুল ইসলাম তানিম বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করে বাংলাদেশকে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে।
একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ বাংলাদেশের মতো দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া জলবায়ু ঋণ নিঃশর্তভাবে মওকুফ করতে হবে।

এছাড়াও জলবায়ু ধর্মঘটে বক্তব্য রাখেন ইয়ুথনেট গে­াবালের রংপুর বিভাগীয় সহ-সমন্বয়কারী খাদিজুল আক্তার, জেলা টিমের সদস্য জান্নাতুল ফিরদাউস মিম, আবিদা সুলতানা, মার্জিয়া মেধা, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক তারেক খান, ইসলামিক রিলিফ বাংলাদেশের জেলা সহকারি প্রজেক্ট অফিসার আনোয়ার সাদাত প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা

আপডেট সময় : ১১:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫