ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৭ মৃত্যু সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট পেলেন মাহমুদুল হাসান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের খোঁজে দিশেহারা বাবা দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত -৩

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১০:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত -৩

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত -৩

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনের কর্মসুচির শেষপর্যায়ে আন্দোলনকারীদের উপর কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে গুর“তর আহত হয়েছেন তিন আন্দোলনকারী ছাত্র ।

আহতরা হলেন, ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি ও কুড়িগ্রাম কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক অনিরুদ্ধ প্রনয়, সংস্কার আন্দোলন কুড়িগ্রামের যুগ্ন আহ্বায়ক সাদিকুর রহমান ও সাধারণ শিক্ষার্থী রতন অধিকারী।

সোমবার(১৫ জুলাই) দুপুরে জেলা শহরের কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের কলেজ মোড় থেকে কোটা সংস্কারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল জেলার জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এসময় তারা ২০ মিনিট সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা শেষ করে পুনরায় বিক্ষোভ মিছিল সহ কলেজ মোড়ের টাউন হল ক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর প্রতিবাদ কর্মসূচি শেষ হবার মূর্হুতেই কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. গাদ্দাফিসহ কলেজ শাখার কয়েকজন নেতা-কর্মী তাদের উপর হামলা চালায়। হামলায় আহতরা বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সংস্কার আন্দোলন কুড়িগ্রামের আহ্বায়ক অনির“দ্ধ প্রণয় বলেন,’আমরা সাংগঠনিকভাবে গতকাল কুড়িগ্রামে প্রতিবাদ সভা করেছিলাম। আজ সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদ সভা শেষ করে প্রেস ব্রিফিং করছিলাম। প্রেস ব্রিফিং শেষ করে সাংবাদিকরা চলে যাবার পর কলেজ শাখার গাদ্দাফি বিদ্যুৎসহ ছাত্রলীগের ৪০ জন আমাদের উপর হামলা চালায়।’

পড়ুন>>নতুন কর্মসূচি ঘোষণা কোটাবিরোধী আন্দোলনকারীদের

কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.গাদ্দাফি বলেন,’এটি সম্পূর্ণ মিথ্যা কথা। তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব আমাদের উপর রেষারেষিভাবে দায় চালাচ্ছে।’

তবে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ হামলা বিষয়ে বলেন,  ‘কুড়িগ্রাম একটি পিছিয়ে পড়া জেলা । এ জেলায় কোটা নিয়ে দুটি মত রয়েছে । একটি পক্ষ কোটার পক্ষে অন্যটি বিপক্ষে। ছাত্রলীগের ব্যানারে নয় বরং সাধারণ শিক্ষার্থীর একটি পক্ষ যারা কোটার বিপক্ষে তারাই আন্দোলনকারীদের নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। এখানে ছাত্রলীগ নামটি শুধু শুধু ট্যাগ দিয়ে জড়ানো হচ্ছে।’

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী বলেন,’ হামলাকারীর বির“দ্ধে লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এ ঘটনার রেশ ধরে কেউ যাতে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিক নজরদারি রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত -৩

আপডেট সময় : ১০:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪