কুড়িগ্রামে আলীগ নেতা সোহান হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন
- আপডেট সময় : ০২:০১:২১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে আলীগ নেতা সোহান হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন।
কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহান (৪০) কে পিটিয়ে হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
সোমবার ১২ ফেব্রুয়ারী সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মোঃ আনিছুর রহমান চাঁদ,জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ওয়াহিদুন্নবী সাগড়,নিহত সোহানের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনসহ স্থানীয়রা।
সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিবুজ্জামান রণি বলেন,সোহান ভাই ভালো মানুষ ছিলেন।তার হত্যাকারী যেন অন্যভাবে ছাড়া না পায় বা ভিন্নখাতে প্রভাবিত না হয় সুষ্ঠু বিচার যেন হয়।
নিহত সোহানের ছেলে রাহাত কান্নাজরিত কন্ঠে বলেন আমার বাবার হত্যাকারীদের দ্রত বিচার চাই। নিহত সোহানের চাচা মোঃ নুর ইসলাম বলেন, সোহানকে পরিকল্পিতভাবে হত্যাকরা হয়েছে।আমরা সোহানের হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী বিন্দু ও তার সহযোগীদের দ্রুক ও কঠিন বিচার চাই।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান বলেন,এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদেরকে আমলী আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে।বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























