ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে

কুড়িগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আইন শৃংখলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৪১৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আইন শৃংখলা বাহিনী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎

     কুড়িগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আইন শৃংখলা বাহিনী
‎
‎
‎

কুড়িগ্রামে আইন শৃংখলা রক্ষা সীমান্তে অনুপ্রবেশ, বিশৃঙ্খলা ঠেকানো, চোরাচালানবন্ধ সহ উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। এছাড়া সদরে সার্বক্ষণিক দায়িত্ব পালনে অতিরিক্ত প্লাটুন ১ বিজিবি মাঠে কাজ করছে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।
‎
‎

শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
‎

পড়ন>>দৌলতপুরে হাদিকে গুলিবর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

‎বিজিবি জানায়, গতকাল ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সকল ধরনের নাশকতা নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল/চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
‎
‎

এছাড়া দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে কোনো বাংলাদেশি নাগরিক যেন অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে না পারে এবং কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে লক্ষ্যে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি কঠোরভাবে বৃদ্ধি করা হয়েছে।
‎

পড়ুন‎>> কুষ্টিয়ায় সুজনের সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময়
‎

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন,সীমান্তে অতন্ত্র প্রহরী হয়ে কাজ করছে বিজিবি।

বিশেষ করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১প্লাটুন বিজিবি সদস্য কুড়িগ্রাম জেলায় মোতায়েনরত রয়েছে এবং জরুরী মূহুর্তে স্বল্প সময়ের ব্যবধানে যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন সদরে প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আসাদুজ্জামান বলেন, জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, বিশৃংখলা সৃষ্টির চেষ্টাকারিদের কঠোরভাবে দমন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আইন শৃংখলা বাহিনী

আপডেট সময় : ০৯:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫