কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীর উপর বর্বরোচিত হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে একটি বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply