কুষ্টিয়ায় সুজনের সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময়
- আপডেট সময় : ০৭:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৪০২৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় সুজনের সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময়
কুষ্টিয়ায় সুজন এর আয়োজনে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও বিকশিত নারী নেটওয়ার্ক এর আয়োজনে শনিবার সকাল ১১টা থকে বেলা ২টা পর্যন্ত কুষ্টিয়ার খেয়া রেষ্টুরেন্টে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণে নাগরিকদের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা সুজনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সুজনের সভাপতি অধ্যাপক আবু হেনা গোলাম রসুল।
পড়ুন>> প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট যশোর এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম, দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট সাংবাদিক ও সনাক মেম্বর মোঃ মিজানুর রহমান লাকি, সুজন খোকসা উপজেলার সভাপতি অধ্যক্ষবএস, এম আলী রেজা, পিএফজি সমন্বয়কারী কুষ্টিয়ার মোঃ শফিকুল ইসলাম, বিএনএন এর কুষ্টিয়ার সভাপতি ফারজানা ববি রুমা।
এছাড়াও সুজনের আজীবন সদস্য মোঃ আব্দুল মমিন, সুজনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল, ওয়াই পি এফ জি সমন্বয়কারী সাদিক হাসান রোহিদ, দৌলতপুর উপজেলা সুজন এর সভাপতি প্রফেসর আমিরুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ আহাদ আলী নয়নসহ বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহনকারী সুজনের উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ সুজন নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পড়ুন>> রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার কি কিলিং মিশনের পরবর্তী টার্গেট?
উক্ত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য অংশগ্রগনমূলক নির্বাচন কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়, বরং নাগরিক সমাজ, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত দায়িত্ব।
বক্তারা আরও বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করতে নাগরিকদের সচেতন ও সংগঠিত ভূমিকা অপরিহার্য। তরুণ ও নতুন ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট, যশোর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























