ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বাঘের আক্রমণে শিশুসহ আহত ৪: পিটিয়ে মারা বাঘকে ঝুলিয়ে রাখলো জনতা

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ৩১৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বাঘের আক্রমণে শিশুসহ আহত ৪: পিটিয়ে মারা বাঘকে ঝুলিয়ে রাখলো জনতা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর কিশোরগঞ্জে বাঘের আক্রমণে শিশুসহ আহত ৪; পিটিয়ে মারা বাঘকে ঝুলিয়ে রাখলো জনতা

নীলফামারীর কিশোরগঞ্জে চিতা বাঘের আক্রমণে শিশুসহ আহত হয়েছেন চারজন। এ ঘটনার পর স্থানীয়রা চিতা বাঘটি পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখেন।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে রংপুর-দিনাজপুর তিস্তা ক্যানেল ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে। আহতেরা হলেন—মাগুড়া ইউনিয়নের আকালীবেচা পাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া (২৮), মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৩৫) ছকমাল হোসেনের ছেলে নায়েব আলী (৪০) ও মাগুড়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে জান্নাতুল (৮)। আহতদের স্থানীয় চিকিৎসকের চিকিৎসা দেওয়ার পর একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তিস্তা ক্যানেল ব্রিজ সংলগ্ন গাছে একটি চিতা বাঘ দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকার লোকজন বাঘ দেখার জন্য ভিড় জমায়।

এ সময় প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে খবর দিলে বন বিভাগ থেকে লোকজন আসার আগে বাঘটি গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নেমে ওই ৪ জনকে আক্রমণ করেন। পরে স্থানীয়রা বাঘটিকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখে। চিতা বাঘটি দেখার জন্য হাজারো উৎসুক জনতার ভিড় জমে।

মাগুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু জানান, বুলেট মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর বন বিভাগের জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তিথি সিংহ রায় বলেন, ‘বাংলাদেশের বর্ডার পার্শ্ববর্তী এলাকা ভারতের কুচবিহার বন থেকে পথ ভুলে অথবা খাদ্য সংগ্রহের জন্য চিতাটি আসতে পারে। আমাদের বন বিভাগের কর্মরত কর্মীরা সেখানে গিয়েছে। এ বিষয়ে রাজশাহী বন বিভাগের সঙ্গে কথা বলেছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কিশোরগঞ্জে বাঘের আক্রমণে শিশুসহ আহত ৪: পিটিয়ে মারা বাঘকে ঝুলিয়ে রাখলো জনতা

আপডেট সময় : ১০:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩