কিশোরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কিশোরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান

কিশোরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
কিশোরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

নীলফামারীর কিশোরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  জুমার নামাজ শেষে ফেরার পথে মুসল্লিগণ শিশুটির কান্না শুনতে পায়। শিশুর কান্না শুনে শয়ন কক্ষে গিয়ে মুসুল্লীরা ঝুলন্ত লাশ জড়িয়ে শিশুটিকে কাঁদতে দেখেন।

নিহতের গৃহ বধুর নাম মনি আক্তার (২১)। সে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামের রঞ্জু মিয়া ওরফে টসসুর স্ত্রী।

ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে জেলার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গাড়াগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে শুক্রবার দুপুর ২টায় এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ ওই গ্রামের রঞ্জু মিয়া ওরফে টসসুর স্ত্রী।

এ ঘটনার পর নিহতের স্বামী ও তার শ্বশুর শামসুল ইসলাম গা ঢাকা দিয়েছেন। স্থানীয়রা জানান, তাদের স্বামী-স্ত্রীর মাঝে সকালে ঝগড়া হয়। দুপুরে পরিবারের লোকজন ধানের বীজ বপনের কাজে দোলা যায়।

এ সুযোগে ওই গৃহবধূ শয়ন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। এ সময় তার আড়াই বছরের ছেলে মমিন কান্না করতে থাকে। জুমার নামাজ শেষে ফেরার পথে মুসল্লিগণ শিশুটির কান্না শুনতে পায়। একজন মুসল্লি বাড়ির ভেতরে ঢুকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়। তার চিৎকারে রাস্তার গমনরত মুসুল্লীরা ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় ওই গৃহবধূর বাবা মোকলেছার রহমান ইউডি মামলা করেছেন। প্রতিবেশীর কাছে নিহতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে তিনি কাউকে দায়ী করেননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!