কাটাখালী উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাটাখালী উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ প্রেক্ষাপট: ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে

কাটাখালী উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
অভিযোগ
প্রতিকী

 

হাটহাজারীর কাটাখালী উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ

হাটহাজারী উপজেলাধীন চিকন্দন্ডী ইউনিয়নের অন্তর্গত কাটাখালী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষক মৌলভী মোঃ মকসুদুল করিম ও এক অফিস সহকারি কেশব কান্তি দেব।

এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা গত (১০ শে সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,২০২২ সালে অত্র প্রতিষ্ঠানে গঠিত নিরীক্ষা কমিটির তদন্তে এক বছরে ৬,৫৪,০০০/ টাকার গরমিল নিরীক্ষা কমিটির কাছে ধরা পড়ে। যা প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষক মোঃ মকসুদুল করিম ও অফিস সহকারী কেশব কান্তি দেব মিলে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন নিরীক্ষা কমিটি।

অভিযোগে নিরীক্ষা কমিটি জানান, অভিযুক্তরা বিদ্যালয়ের প্রয়োজনীয় কাজে টাকা উত্তোলনের কথা বললেও টাকা উত্তোলনের কোন প্রকার রশিদ দেখাতে পারেনি।
এ বিষয়ে নিরীক্ষা কমিটির প্রধান, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ফরিদ উদ্দিন সৃষ্টি নিউজকে  বলেন, অভিযুক্তরা টাকা আত্মসাৎ এর কথা স্বীকার করে, টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন।  টাকা ফেরত না দিয়ে বারংবার তারিখ পরিবর্তন করছেন। আমি অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।

হাটহাজারী উপজেলা একাডেমিক তদন্ত কর্মকর্তা সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর প্রাথমিক সততা পাওয়া গিয়েছে। তদন্ত চলমান রয়েছে, পুরোপুরি সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!