কাউনিয়ায় স্বাধীনতা দিবসে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- আপডেট সময় : ০২:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠান মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও হারাগাছ পৌর সভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মুহাঃ হাকিবুর রহমান মাষ্টার।
জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিনিয়র আব্দুল জলিল,
যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোল্লা,সাবেক ডেপুটি কমান্ডার অনন্ত কুমার, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম প্রমূখ।
বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























