ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের ঢাকায় মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা রূপপুর থেকে আগামী মাসে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আবারও ভিসা পেলেন না মাহমুদ আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী নিষিদ্ধ দলের তৎপরতা রুখতে কঠোর বার্তা পুলিশের শুভ সকাল; আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির কারাদণ্ড ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়ার

রূপপুর থেকে আগামী মাসে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপপুর থেকে আগামী মাসে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসের মধ্যেই জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রকল্পের কারিগরি জটিলতাগুলো দ্রুত নিরসনে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বুধবার গুলশানে এফবিসিসিআই প্রশাসকের কার্যালয়ে প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান রাষ্ট্রদূত।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, ভবিষ্যতে বাণিজ্য বাড়াতে একটি যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ রয়েছে তাদের। একই সঙ্গে মস্কোতে একটি ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

পড়ুন>>জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আবারও ভিসা পেলেন না মাহমুদ

এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে আসতে পারে। এছাড়া, উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে বিটুবি সেশনসহ বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাণিজ্য প্রসারে তৈরি পোশাকের বাইরে ওষুধ, চামড়া, পাট ও সিরামিকের মতো সম্ভাবনাময় খাতে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক। এর প্রেক্ষিতে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আইনি ও প্রক্রিয়াগত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যালোচনা করছে।

পড়ুন>>নিষিদ্ধ দলের তৎপরতা রুখতে কঠোর বার্তা পুলিশের

এছাড়া রাশিয়ার বাজারে চামড়াজাত পণ্যের চাহিদা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা প্রদান করেছে।

এদিকে, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি বুধবার পৃথক একটি বৈঠকে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছেন। হাইকমিশনার জানান, আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’। এই মেলায় অংশগ্রহণের জন্য এফবিসিসিআইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানান তিনি। আমন্ত্রণটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

উভয় বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ রাশিয়া ও শ্রীলঙ্কার দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপপুর থেকে আগামী মাসে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

আপডেট সময় : ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬