রংপুরের কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা উপজেলা অডিটোরিয়াম হলরুমে মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালব লি: ক- অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান, প্রধান আলোচক ছিলেন উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ, কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পীরগাছা ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল,রংপুর ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান মোঃ আলিমূল রেজা খাঁন জুয়েল, রংপুর সদর উপজেলা চাকুরিজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারী উজ্জল কুমার মিত্র, স্বপ্ন কো-অপারেটিও ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান মোঃ আসাফ-উদ-দৌলা,আলো কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল।
বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: সেক্রেটারী রেজাউল করিম, ট্রেজারার মাহমুদা বেগম, ডিরেক্টর ফাকের সরকার, আব্দুল কুদ্দুছ বসুনিয়া, কালব জেলা ব্যবস্থাপক দিলিপ কুমার রায়, উপজেলা ব্যবস্থাপক দেবাশীষ গুহ প্রমূখ।
এসময় ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট পাশ করা হয়েছে।
Leave a Reply