কাউনিয়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রংপুরের কাউনিয়ায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় খবির উদ্দিন (৩৪) নামে একজন মাদক ব্যবসায়ী কে আটক করে পুলিশ।
পড়ুন>>নাগেশ্বরীতে আযানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু
শনিবার আটক খবির উদ্দিন কে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটক খবির উদ্দিন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাট পাচানী, ইউনিয়নের বৈকন্ঠুপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এসএম শরিফ জানান, এ ব্যাপারে খবির উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Leave a Reply