রংপুরের কাউনিয়ায় ১০ দফা দাবীতে বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১০ দফা দাবীতে কাউনিয়া উপজেলা বিএনপি রবিবার বিকালে উপজেলা সদরের বিভিন্ন রাস্তায়,মার্কেটে, বিপনি বিতানে লিফলেট বিতরণ করে।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ মোজাহারুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য শফিকুল আলম শফি,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী,
সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, যুবদল বালাপাড়া ইউনিয়ন শাখার আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আব্দুস সাত্তার,
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদ, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবলু সরকার বাবু প্রমূখ ।
নেতৃবৃন্দ অবিলম্বে ১০ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানান।
Leave a Reply