কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় ১৭টি সরকারি দপ্তরে জনবল সংকট: ব্যাহত নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই

কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
কাউনিয়ায় কোটা সংস্কার আন্দোলনে নিহতের পাশে বিএনপি নেতৃবৃন্দ

কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. সোহেল রানা।

শনিবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামে কেওয়াইউএসডিও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব ভুয়া অপপ্রচার রোধ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবীতে ভুক্তভোগী সোহেল রহমান এ অভিযোগ করেন। তিনি ওই এলাকার মো. সোলায়মান মিয়ার ছেলে। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মো. সোহেল রানা অভিযোগ করেন, গত ২২ আগষ্ট ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামের ফেসবুক আইডি হ্যাক করে কতিপয় ব্যক্তি উদ্দ্যেশ্য প্রণোদিত হয়ে মনগড়া মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সাম্প্রদায়িক ও ইসলাম বিরোধী পোষ্ট করেন। যার স্কীনসট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন।

যা আমার দ্বারা সংঘটিত হয়নি। ইতোমধ্যে এ বিষয়ে আমি কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছি। তিনি বলেন, আমি একজন মুসলিম পরিবারের সন্তান আমার বাবা বিগত দিনে ইমামতি কাজে যুক্ত ছিলেন এবং এখনো ইসলামী শরীয়া মোতাবেক আমি ও আমার পরিবার নিয়মিত নামাজ- রোজা করে আসছি।

এছাড়া আমি বিগত চৌদ্দবছর যাবৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছি। কিন্তু কিছু ব্যক্তি ঈর্ষান্বিত ভাবে নিজ কার্য চরিতার্থ করতে আমার ও আমার পরিবারকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ভুয়া তথ্য প্রচার করে আমাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এসব গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ করেন। সেই সাথে প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচার দাবী করেন। এ সময় সোহেল রানার বাবা মো. সোলায়মান মিয়া ও তার স্ত্রী মোছা. কামরুন্নাহার কেয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!